মেহেরপুর বারাদী তৃণমূল মডেল একাডেমীতে শিশুবরণ অনুষ্ঠিত

মোঃ আব্দুল হামিদ প্রতিনিধিঃ শিশুদের বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশ তৈরি ও তাদের মনকে আরো প্রফুল্ল করে তুলতে বিদ্যালয়,
গুলোতে চলছে শিশুবরণ অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার-২৫ সকাল ১০টার দিকে গবেষণাধর্মী শিক্ষা প্রতিষ্ঠান,
তৃণমূল মডেল একাডেমীর বারাদী২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিশুদের বরণ উপলক্ষে
শিশুবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণসাক্ষরতা অভিযান এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এই অনুষ্ঠানের আয়োজন করে,
মউক এর জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে
ছিলেন একাডেমীর ম্যানেজিং ডাইরেক্টর ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর নির্বাহী প্রধান জনাব
আশাদুজ্জামান সেলিম, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোঃ আরজ আলী টুওয়াইসি,বারাদী পুলিশ ক্যাম্প।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সহকারি শিক্ষক মো: রাকিবুল ইসলাম,
সভায় তৃণমূল মডেল একাডেমী-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন
শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও মিষ্টি মুখে তুলে বরণ করে নেওয়া হয়, অত্র একাডেমী মান সম্মত শিক্ষা
নিশ্চিত করতে নানা রকম কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে একাডেমীর ছাত্র-ছাত্রী ও
অভিভাবকগন অংশগ্রহণ করেন,পরে একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মানবাধিকার কর্মী সাদ আহম্মেদ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031