আলমডাঙ্গার কেদারনগরে নেংটার ওরশ মাহফিল অনুষ্ঠিত

আলমডাঙ্গার কেদারনগরে নেংটার বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের সাবেক মেম্বার সুরুত আলীর কেদারনগর বাউল আশ্রমে গতকাল দিনব্যাপী মাহফিলের প্রথমে হাদিস কোরান ও নেংটা পাগলের জীবনী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাগল পলাশের উপস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা করেন অহর আলী।দোয়া পরিচালনা করেন নেংটা পাগলের শিষ্য বকুল পাগল। সাবেক মেম্বার সুফিয়া পাগলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিল,পাগল আমজাদ হোসেন পাগল ইদবার হোসেন,পাগল আব্দুর রশীদ, পাগল শিমুল,পাগলী রুকিয়া,পাগল জালালসহ অসংখ্য ভক্ত বৃন্দ ও সুধীজন।পরিশেষে প্রায় ৫ মন চালের খিচুড়ি ভাত ও গোশত মেশানো তবারক বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031