আলমডাঙ্গার ব্যবসায়ীদের সাথে  জামায়াত মনোনীত প্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেলের মতবিনিময়

  আলমডাঙ্গা বাজারে ব্যবসায়ীদের সাথে জামায়াত মনোনীত পার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।   বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা বাজারে জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড.মাসুদ পারভেজ রাসেল সৌজন্য সাক্ষাৎ ও পথসভা করেন। বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ্যাড. রাসেল বাজারে তার গনসংযোগ শুরু করেন। গনসংযোগকালে তিনি আলমডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীকদের সাথে সাক্ষাৎ করেন এবং  আগামী জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা ১ আসন  (আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর আংশিক) থেকে তাকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন। আলমডাঙ্গা বাজারে সকল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে আলিফ উদ্দিন রোড মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন। উক্ত পথসভা থেকে এ্যাড রাসেল একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও কল্যাণমুলক রাষ্ট্র গঠনের জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লায় ভোট পার্থনা করেন। তিনি বলেন আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান, আমি যদি আগামীতে সংসদে যেতে পারি, তবে নিজ এলাকা তথা আলমডাঙ্গার জন্য কাজ করবো, আলমডাঙ্গার দল মত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াবো, আলমডাঙ্গাবাসীর সামগ্রিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।  জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম  বকুলের  সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুসসালাম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক আলতাফ হুসাইন, আলমডাঙ্গা পৌরসভা জামায়াতের আমীর মাহের আলী, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াত সেক্রেটারি মুসলিম উদ্দিন, জামজামি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা নুর ইসলাম, আশরাফুল ইসলাম, ইউনিয়ন প্রচার সম্পাদক নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন ও  ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি রিদয় শাহ। এছাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত পথ সভায় মিলিত হন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031