আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় মেজর হুদাকে খুনি সম্বোধন ও কবরভাঙ্গার প্রতিবাদ সভা

আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় মেজর হুদাকে খুনি সম্বোধন ও কবর ভাঙ্গার প্রতিবাদে প্রতিবাদ সভা
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বৈরাচার খুনি শেখ হাসিনার দু:শাসনকালে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, জাতীয় বীর আগষ্ট বিপ্লবের মহান নায়ক ,বিপ্লবী জননেতা শহীদ মেজর বজলুল হুদার কবর ভাঙার প্রতিবাদে ও পলাতক সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধন করে পোস্ট দেওয়ার প্রতিবাদে হাটবোয়ালিয়া এলাকার সর্বস্তরের দেশপ্রেমিক বিপ্লবী জনগণের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদার সভাপতিত্বে ও মুর্শিদ কলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, সহ সভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি জান মহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, বিএনপি নেতা নাসির উদ্দিন,মহাবুল ইসলাম মহাব, রমজান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধনকারী ও তাঁর কবর ভাঙার সাথে জড়িত দুষ্কৃতিকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি দানের আহবান জানান এবং মেজর বজলুল হুদাসহ আগষ্ট বিপ্লবের নায়কদের জাতীয় বীর ঘোষণার ও বিদেশে অবস্থানরত আগষ্ট বিপ্লবের নায়কদের রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফিরিয়ে আনার এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের কর্তৃক শহীদ মেজর বজলুল হুদাসহ আগষ্ট বিপ্লবের নায়কদের নৃশংসভাবে হত্যার বিচারের লক্ষ্যে অবিলম্বে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দানের দাবী জানান।

আরো উপস্থিত ছিলেন, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, আহাদ আলী, ইসমাইল হুদা, আসিফ হুদা,উসমান গনি, আমান উল্লাহ আমান, ইকরাম আলি প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031