আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

  আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়ন জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বেলগাছি মন্ডলপাড়ায় বেলগাছি ইউনিয়ন জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন পাঠের মাধ্যমে মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান আলহাজ্ব। উক্ত সভায় বিগত জানুয়ারি মাসের রিপোর্ট পেশ, পর্যালোচনা ও পরামর্শ প্রদান করা হয় এবং ফেব্রুয়ারি মাসের পরিকল্পনা গ্রহণ ও কর্ম বন্টন করে সকল দায়িত্বশীলকে সতঃ স্ফূর্তভাবে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কাজের গতিশীলতা বৃদ্ধির তাগিদ প্রদান করা হয় । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক দায়িত্বশীলকে জ্ঞান, তাকওয়া ও আমলের মাধ্যমে নিজেদের মান উন্নয়ন করতে হবে। আকর্ষণীয় কাজের মাধ্যমে দাওয়াত প্রদান করে জনশক্তি বৃদ্ধি করতে হবে। ইসলামী বিপ্লবের জন্য সমাজ ও রাষ্ট্রকে পরিবর্তন করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেককে নিজেদের মধ্যে সেই স্বপ্নকে লালন করা এবং বাস্তবে রূপান্তর করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যেক দায়িত্বশীল নিজেদের মান উন্নয়নের মাধ্যমে সর্বোপরি সংগঠন পরিচালনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের প্রত্যেকের জীবনের পার্থিব কাজের মধ্যে থেকে কিছু সময় সুস্থ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করতে হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মাওলানা শওকত আলী, মসজিদ মিশন  মানব সম্পদ ও মানবাধিকার সম্পাদক  আহসান হাবীব, অফিস ও কৃষিজীবি সম্পাদক জহিরুল ইসলাম মজনু, যুব প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ওমর ফারুক জনি, ইউনিয়ন শ্রমিক সম্পাদক আশরাফুল আলম। উক্ত বৈঠক পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলগাছি ইউনিয়ন শাখার সহকারী সেক্রেটারি আব্দুল জব্বার।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031