ভান্ডারিয়া উপজেলায় গলায় রশি দিয়ে ১ জনের আত্মহত্যা

প্রতিনিধি মোঃ নুরুজ্জামান খোকন ; অদ্য ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার)২০২৫ তারিখ, সকাল ৯ঘটিকায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ধাওয়া ইউনিয়নের সজল হালদার, পিতা- শ্যামল হালদার,সাং-পশারীবুনিয়া, ৮ নং ওয়ার্ড,থানা: ভান্ডারিয়া,গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। জানাযায় মৃত সজল হালদার মায়ের সাথে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে চাইলে তিনি বলেন, মৃত সজলের মা বলেন তার সাথে রাগ করে উক্ত আত্মহত্যার ঘটনা ঘটায়, লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সজল হাওলাদার পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।পরবর্তীতে আর পড়াশোনা না করে নিজের এলাকায় ইচ্ছেমতো এলোমেলো ঘোরাফেরা করতো এবং দুষ্টুমি করে বেড়াতো। পরিবারটি দরিদ্র হওয়ায় তার মা ছেলেকে ঘটনার দিন সকাল ৮ ঘটিকার সময় কোন কাজকর্ম করো না খালি বজ্জাতি দুষ্টুমি করে বেড়াও এই বলে চড় থাপ্পড় মারলে,অনেকের ধারণা সজল হালদার অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031