রামুতে মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

জামাল উদ্দীন ; কক্সবাজারের রামুতে মাদক (গাঁজা) বিক্রির প্রতিবাদ করায় ছমিউদ্দিন (৫৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে জোয়ারিয়ানালা মাদরাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছমিউদ্দিন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছেলেটা দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক কারবারিদের মাদক বহন করে আসছিল। রবিবার বিকেলে এনিয়ে স্টেশনের একটি দোকানে ওই শিশুটিকে মাদক বহন না করতে নিষেধ করলে শিশু তারেক বুকে ছুরিকাআঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছমিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ঘাতক শিশু মো. তারেক নন্দাখালী রাস্তার মাথা বইজ্জাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।

রামু থানার অফিসার ইনচার্জ ইমন চৌধুরী বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031