গতকাল পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা করলেন সামা ওবায়েদ রিংকু।

জাহিদ হোসেন মোল্লা; – দেশে একটি গণতান্ত্রিক সরকার চাই যারা নিজেদের নয় জনগণের ভাগ্যে উন্নয়নের কবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে শয়তান তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে, আমরা চাই তাদেরকে ধরুক। আজ সোমবার ১০ই ফেব্রুয়ারি দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পূরুরা মৃধাপাড়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

– এ সময় ক্ষতিগ্রস্তদের ৬ কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার গুলোর যাতে পুনর্বাসনের জন্য সহায়তা পায় সে ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেন। শামা ওবায়েদ বলেন, অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান সরকার করেছে আমরা চাই তাদেরকে ধরুক যারা জনগণ শোষণ করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এবং পাচার করেছে। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সালথা উপজেলার বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সালথা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, যমুনা সাধারণ সম্পাদক মোঃ খাইরুল বাশার আজাদ, উপস্থিত ছিলেন সালথা উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মাতুব্বর সহ বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031