কাউখালীতে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা

মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের কাউখালী উপজেলায় ২ নং আমরাজুড়ী ইউনিয়ন সভাকক্ষে,বাংলাদেশ গ্রাম আদালত সক্রিকরন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উদ্যোগে কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অদ্য ৯ফেব্রুয়ারী(রবিবার)২০২৫ তারিখ,সকাল ১০ ঘটিকার সময় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় ২নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কপিল চন্দ্র মিস্ত্রি,মোঃ রাসেল হোসেন হিসাব সহকারী এবং ইউপি সদস্য শ্যামলী রানী, আকলিমা বেগম,সংকরা কুন্ড, সৌরভ আচয্য,অরুন কুমার বাদল,প্রবীর হালদার, মোঃজহির,মন্জুলুল ইসলাম, মোঃ আলামিন,ইন্দজীত কুন্ডু, মোঃ ইদ্রিস, সমিরন সরকার, এনজিও কর্মি সুমা আক্তার, সাংবাদিক নুরুজ্জামান খোকন সহ শিক্ষক ছাত্র,ব্যক্তিবর্গ ও চৌকিদার উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি ২নং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা,এছাড়াও উপস্থিত ছিলেন পারভীন আক্তার উপজেলা সমন্বয়কারী।

আলোচনা ও বক্তব্যের শুরুতে ভিডিও নাটক প্রদর্শনীর মাধ্যমে, গ্রাম আদালত নিষ্পত্তির জন্য গ্রাম আদালত আইন,২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপায় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয় বিষয়টি অবগত করা হয়। উক্ত গ্রাম আদালত অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার ব্যাবস্হাপনা করা হয়। জেলা প্রশাসক এর নির্দেশক্রমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণে,বিচারক কার্য পরিচালনায় চেয়ারম্যান ও আবেদনকারী এবং প্রতিবাদীর পক্ষ থেকে ১জন ইউপি সদস্য ও ১ জন গন্যমান্য ব্যক্তি সহ মোট ৫ জন বিচারকার্য পরিচালনা করবেন।এ ছাড়াও ইউনিয়ন সচিবগণ বিচার কার্যক্রমে সহায়ক এবং হিসাব সহকারীগণ পেশকারের দায়িত্ব পালন করবেন। ফৌজদারি ও দেওয়ানি মামলার ৩লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের অভিযোগ গ্রহণ করতে পারবেন। তিনি আরো বলেন, গ্রাম আদালত আইন,২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে বিরোধের সহজ ও দ্রুততম আদালত। এখানে দরিদ্র, প্রতিবন্ধী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোন আইনজীবী বিহীন স্বল্প সময়ে স্বল্প খরচে বিবাদ নিষ্পত্তির সুযোগ রয়েছে। এখানে ফৌজদারি ও দেওয়ানী মামলা বিরোধের,ধর্ষণ,খুন, অপহরণ, ডাকাতি,যৌতুক,নারী ও শিশু নির্যাতন,স্থাবর সম্পত্তি ব্যতিরেকে যেকোনো সমস্যার সমাধানে অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। গ্রাম আদালতে ফৌজদারি মামলা জন্য ১০ টাকা ও দেওয়ানী মামলার জন্য ২০টাকা ফিস প্রদানের মাধ্যমে দাখিল করা যাবে। গত ২০২৪ ডিসেম্বর পর্যন্ত কাউখালী উপজেলায় গ্রাম আদালতে ১০২টি মামলার ৯৫ টি নিষ্পত্তি করা হয়েছে এবং ৭টি মামলা চলমান রয়েছে। বর্তমানে জানুয়ারী ২০২৫ থেকে এপর্যন্ত ২৪টি মামলার মধ্যে-১৫টি নিষ্পত্তি করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031