মাগুরাতে ২০২৪ এর গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

তৌহিদ : ২০২৪ সালে ফ্যাসিষ্ট হাসিনা সরকার ও আওয়ামী গুন্ডা বাহিনী কর্তৃক নির্বিচারে গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবীতে মাগুরা শহরে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা জেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকেরা।
বুধবার ৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় মাগুরা জেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন,ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে দেশের মানুষ সঠিক ভাবে বিচার পেতো না।কিন্তু ৫ ই আগষ্টের পর আমরা ভেবেছিলাম এখন সকলেই সঠিক বিচার পাবে।অথচ ৬ মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত ৫ আগষ্টে গণহত্যাকারীদের এখনো বিচারের আওতায় আনা হয়নি। তাই আজ সারাদেশের ন্যায় মাগুরার সমাবেশ থেকে আমাদের দাবী স্বল্প সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের আওতায় এনে সটিক ভাবে বিচার করা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031