ফকিরহাটে পুকুর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

তরিকুল মোল্লা : বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে সুমাইয়া সারমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত গৃহবধূ সুমাইয়া সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। নিহত গৃহবধূর ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পারিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো ও ইট বাঁধা অবস্থায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ রয়েছে। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সুত্রধরে নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031