নওগাঁর মান্দা গোপালপুর বাজারে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ দুই জন আটক

উজ্জ্বল কুমার সরকার ; নওগাঁর মান্দায় ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজারে একটি চায়ের দোকানে লেনদেন করার সময় তাদের আটক করা হয়। আটকরাকৃতরা হলেন, জেলার মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকার মজিবর রহমান মোল্লার পুত্র সিদ্দিক হোসেন মোল্লা (৪৫) এবং মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা ও বয়লার চাতাল ব্যবসায়ী কারিয়াপ্পা চৌধুরী (৫৫)। এ উপলক্ষে মান্দা থানা পুলিশের এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, পরিদর্শক তদন্ত আব্দুল গণি, এসআই শামীম হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগন। এ সন্মেলনে ওসি মনসুর রহমান জানান, ওই এলাকায় একটি প্রতারকচক্র ভারতীয় জাল রুপির লেনদেন করছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম জেলা পুলিশ সুপারের দিকনিদের্শনায় এদিন দুপুরে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে সিদ্দিক মোল্লা ও কারিয়াপ্পা চৌধুরীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩ লাখ ৭৫ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031