বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

তরিকুল মোল্লা :
বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ ভাই বোন নিহত হয়েছে এবং ৩ জন গুরুতর আহত হয়েছে।নিহতরা হচ্ছেন বলইবুনিয়া ইউনিয়নের দোনা গ্রামের ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫) ও তার বোন সুমি বেগম (৩৬)। আহত হয়েছেন নিহত সুমি বেগমের ৩ মাস বয়সী শিশু মিলি আক্তার ও একই পরিবারের ঝুমুর বেগম (৪৮) ও সিয়াম খান (৩৫)।

শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।ঘটনার সময় শরণখোলা থেকে ঢাকা গামী GMS পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮১৪৮ নং গাড়িটি) বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইকের যাত্রীরা হতাহত হন এবং ঘটনাস্থলেই দুই ভাই বোনের মৃত্যু হয়।মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার নাজমুল হাসান বলেন, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অপর ৩ জনকে খুলনায় স্থানান্তর করা হয়েছে।এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়াহয়েছে। দুর্ঘটনা কবলিত পরিবহন ও ইজিবাইক থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031