বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুল্লাহ আল মামুন : যশোরের মণিরামপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।৩১ জানুয়ারী শুক্রবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসাইন ইকবাল সানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, মণিরামপুর থানার ওসি নুর মোহাম্মদ গাজী, বীরমুক্তিযোদ্ধা খাঁন আক্তারুজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক তহিদুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। উপজেলার দুই শতাধিক সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031