কুমারী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্ট কুমারী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে কুমারী ফুটবল মাঠে বেলা আড়াইটার সময় উদ্বোধনী আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর প্রভাষক শফিউল আলম বকুল, বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, মোহাম্মদ আলী মাস্টার, ডাউকি ইউনিয়ন আমির সজিবুর রহমান, কুমারী ইউনিয়ন শাখা সেক্রেটারী আলতাব হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সেলিম হোসেন, বজলুর রহমান, এছাড়াও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারি সেক্রেটারি আনারুল ইসলাম, ধারাভাষ্য বর্ণনা করেন রাশেদ মামুন, মোঃ কাশেদ আলী ৮ নম্বর ওয়ার্ড সভাপতি, মোঃ লাল মিয়া ৯ নম্বর ওয়ার্ড সভাপতি, যে দুটি দল অংশগ্রহণ করেন ৮ নম্বর ওয়ার্ড একাদশ ও ১ নম্বর ওয়ার্ড একাদশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031