মঠবাড়িয়ায় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার সহ আসামী গ্রেফতার

মোঃ নুরুজ্জামান খোকন : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে চুরি যাওয়া ১১ ভরি সর্নালংঙ্কার দ্রুততম সময়ে উদ্ধারে, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স)মোঃ মুকিত হাসান খাঁন এবং অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন এর তদারকীতে মঠবাড়িয়া থানার এসআই দীপংকর দাসের নেতৃত্বে, একটি টীম গত ২৯ জানুয়ারি,৫ঃ৩০ ঘটিকায় চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা মুরগির ফার্ম ১১ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন আসামীকে গ্রেপ্তার করে ও তার হেফাজত হতে প্রায় ১১ ভরি চোরাই স্বর্ণালংকার উদ্ধার হয়। আসামী মোহাম্মদ ফরিদ হাওলাদার (২৭) পিতাঃ মোঃ সেলিম হাওলাদার, ছোট মাছুয়া, ইউনিয়ন- তুষখালী,থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর।

জানা যায় অভিযোগকারী নাসরিন সুলতানা স্বামী- সেলিম,ছোট মাছুয়া ৬নং ওয়ার্ড,ইউনিয়ন-তুষখালী, থানা-মঠবাড়িয়া জেলা- পিরোজপুর। তিনি অভিযোগ করেন যে,গত ৪/৯/২০২৪ তারিখ তার নিজ বাড়ি থেকে উক্ত সর্নলংকার চুরি হলে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন পরবর্তীতে ৬/৯/২০২৪ তারিখ, ধারা-৪৫৭/৩৮০ রুজু করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপঙ্কর চন্দ্র দাসকে অর্পণ করেন। তিনি সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করে ও সোর্স নিয়োগ করে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে থাকেন। তদন্তকারী কর্মকর্তা একপর্যায়ে সন্দিগ্ধ আসামি ঝুমা আক্তার (২৬) কে গ্রেফতার করেন এবং বিজ্ঞ আদালত হতে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। উক্ত আসামীর দেওয়া তথ্য মতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই দীপঙ্কর চন্দ্র দাস এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা (মুরগির ফার্ম) এলাকা হইতে গতকাল আসামী মোহাম্মদ ফরিদ হাওলাদার (২৭) কে ১০ ভরি ৬ আনা স্বর্ণ অলংকার সহ গ্রেফতার করে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। অদ্য ৩০/১/২০২৫ তারিখে উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি উক্ত চুরির দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031