মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

তরিকুল মোল্লা :
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ জানুয়ারি) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাসুদ।অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধ ও বৃহস্পতিবার (২৯ ও ৩০ জানুয়ারি) দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টে ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক মোঃ সেলিম মাসুদ বলেন আমরা জানি, “সুস্থ দেহ সুন্দর মন” আমার মন যদি ভালো থাকে তাহলে আমার শরীর ভালো থাকবে। এজন্য আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ হতে হবে। মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে প্রতিদিন মাঠে আসতে হবে এবং খেলাধুলা করতে হবে। এতে করে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031