রাণীশংকৈলে তারুণ্যের উৎসবের আনন্দ র‍্যালী 

আব্দুল জব্বার : এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‍্যালী, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের হ্যালিপ্যাড মাঠ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার মূল সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের আয়োজনে  এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা -কর্মচারিদের উপস্থিতিতে র‍্যালীটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, শিক্ষা অফিসার তোবারক হোসেন, রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ,উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান,ওসি তদন্ত রফিকুল ইসলাম,বকুল মজুমদার সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি,মিজানুর রহমান জামায়াতে ইসলামীর নায়েবে আমির, রজব আলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি, অধ্যাপক শাহজাহান আলী সভাপতি পৌর বিএনপি, মহসিন আলী সাধারণ সম্পাদক পৌর বিএনপি,ছাত্র প্রতিনিধি তারেক, আল হাবিব প্রমুখ।

র‍্যালী শেষে কলেজ মাঠে সংক্ষিত আলোচনা সভা এবং সভাকক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031