আলমডাঙ্গা ব্রিলিয়ান্ট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা সময় এই ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী বিজেশ কুমার রামেকা। শিক্ষা বিস্তারের পাশাপাশি খেলাধুলা শরীর মনকে সতেজ ও প্রফুল্ল রাখে। তাই সুস্থ জাতি গঠনে এ ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এর ফলে ছাত্রছাত্রীদের মেধাবিকাশ ও ঘটে বলে উদ্বোধক মন্তব্য করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ওবাইদুল আজাদ জনি,শামসুল আরেফিন,মোস্তাফিজুর রহমান বাবু,মোস্তাফিজুর রহমান টুটুল, ফারুক হোসেন,মাহামুদা রক্তি,সাংবাদিক বশিরুল আলম, আতিক বিশ্বাস, জাফর জুয়েল, হাসিবুল হোসেন তানিয়া খাতুন প্রমুখ।