বাগেরহাটের মোরেলগঞ্জে তিন শতাধিক ফলন্ত গাছ কর্তন

তরিকুল মোল্লা : বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্বশত্রুতার শোধ দিতে এক কৃষকের ৩শ’ ফলন্ত লাউ ও মিস্টি কুমড়া গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।বুধবার (২৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষক বিপ্লব শিকদারের দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন।

নিকটস্থ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামের কৃষক বিপ্লব শিকদার বলেন, আমি ৫ কাটা জমিতে ৩শ’ লাউ ও কুমড়া গাছের চাষ করেছি। গাছে ইতিমধ্যে ফলন দিতে শুরু করেছে। কিন্তু বুধবার গভীর রাতে কে বা কাহারা আমার এসব গাছ কেটে ফেলেছে। তিনি আরো বলেন, ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে।স্থানীয়রা বলেন, দুর্বৃত্তরা সবজি ক্ষেতের ফলন্ত গাছ কেটে ফেলেছে। যা সত্যিই অমানবিক। আমরা অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।ফাঁড়ি ইনচার্জ এস আই রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । ক্ষতিগ্রস্থ কৃষককে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031