মির্জাপুরে ৪৬তম বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত।

মোঃরুবেল মিয়া : মির্জাপুরে ৪৬তম বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি ২০২৫ বুধবার সকাল ১০টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার শুভ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় ৪৬তম বিজ্ঞান মেলা উদ্বোধন করেন
এ বি এম আরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর থানা ইনচার্জ মো.মোশারফ হোসেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হরয়ত আলী মিয়া, জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলার শাখার নায়েবের আমীর মো.ইয়াহ ইয়া খান মারুফ সহ আরো অনেকেই।

বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম । আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো.নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.কহিনুর রহমান , উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031