চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ : বাংলাদেশ জার্তীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকাল  ৪.৩০ মিনিটে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মো: ইউসুফ আলী, কামরুজ্জামান মুক্ত, মো: রিপন শেখ এর সঞ্চালনায়, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: বিলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জার্তীয়তাবাদী দল, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির  আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক চাইনিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জর্জ কোটের সিনিয়র আইনজীবী এ্যাড গোলাম কবির,আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি এ্যাড. মোঃ সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিএনপির আহবায়ক  আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সানোয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম এম জামাল বাচ্চুসহ চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

এসময় বক্তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখহাসিনা ও আওয়ামী লীগ এর  কার্যকলাপ নিয়ে নানান সমালোচনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনা ৪৫ মিনিটের নোটিশে দেশ ত্যাগ করেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া বলেন দল আগের মত করে চলবে না, এখন থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়াড কমিটি হবে নির্বাচনের মধ্য দিয়ে। তিনি আরও বলেন, দলে কোন বিভক্তি করা যাবে না, যে ধানের শীষ পাবে আমরা তাকেই ভোট দিব।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031