"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ " তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ " শীর্ষক সেমিনারের আয়োজন করে।
গতকাল সকাল ১০টায় সরকারি কলেজ হল রুমে সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মো: মফিজুর রহমান। ডক্টর মো:মাহবুব আলম এর উপস্থাপনায়, মুখ্য আলোচক হিসেবে সহকারি অধ্যাপক, জনাব মোঃ মহিতুর রহমান সেমিনারে তারুণ্যদের ভাবনা সম্পর্কে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলোয়াত করেন প্রভাষক জামালউদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন প্রভাষক পলি রানি সিনহা। উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন অধ্যপক অধ্যাপক মোহা: আব্দুল মোনয়েম, (সাবেক ভার প্রাপ্ত অধ্যক্ষ),সহকারী অধ্যপক ড. গোলাম ছরোয়ার (সাবেক ভার প্রাপ্ত অধ্যক্ষ,) ছাত্রছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখে জাহিদ হাসান শুভ, মো:রাকিব মাহমুদ, ওয়াসিকুর রহমান ইমরান, আল ইমরান রাসেল,মো: সাইফুল ইসলাম ।