রামপালে কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষ থেকে কম্বল বিতরণ

তরিকুল মোল্লা ; বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানের পক্ষ থেকে দুস্থ্ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টায় রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও বিএনপি নেতা শামীমুর রহমান ইতিমধ্যে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নে, এতিম ও দুস্থদের সহায়তা প্রদান, ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল স্থাপন, খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা মো. খবির শেখ, মামুন হাজরা, নাজমুল শেখ, যুবদল নেতা রাজু শেখ, রায়হান হাজরা প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031