আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার উদ্যোগে জিকে ক্যানালের প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পরিষ্কার কার্যক্রম

  পৃথিবী নামক এই নীল গ্রহে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস ও অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্রের সংরক্ষণের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা।তাহলেই কেবল টিকে থাকবে এই গ্রহে মানুষের অস্তিত্ব। এই চরম সত্যটিকে উপলব্ধি করেই আলমডাঙ্গা উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার কাজ করছে। গতকাল দুপুরে ১টা থেকে আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার উদ্যোগে জিকে ক্যানালের প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয় এ কার্যক্রম কয়েকদিনব্যাপী চলবে। এ সময় আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার আহ্বায়ক কমিটির উপদেষ্টা,(চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজজের সাবেক অধ্যক্ষ) নওরোজ মোহাম্মদ সাঈদ.সাঈদ মোহাম্মদ হিরন, মোঃ বখতিয়ার হামিদ,যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান প্রিন্স, সদস্য সচিব আহমেদ শাওন, সদস্য মোমিন, তারিফ, দিপ্ত, হাসান প্রমুখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031