কাউখালী শিয়ালকাঠিতে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন

কাউখালী : পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধন করা হয়।অদ্য ২৬ জানুয়ারি(রবিবার) ২০২৫ তারিখ,সন্ধ্যা ৬ঃ৪৫ ঘটিকার সময় পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন শাখার উদ্যোগে,কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদার হাট বাজারে প্রায় ৪ শতাধীক নেতাকর্মীদের উপস্হিতিতে,কর্মী সমাবেশ ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় অফিস উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ৫নং শিয়ালকাঠি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন ফরিদ,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর। আলহাজ্ব শামীম সাঈদী,চেয়ারম্যান আল্লামা সাঈদী ফাউন্ডেশন পিরোজপুর। অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক,সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর। মোঃ সিদ্দিকুল ইসলাম খন্দকার,সহকারি সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর। মাওলানা নজরুল ইসলাম খান,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখা। মাওলানা মোঃ আমির হোসাইন খান,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখা। এ ছারাও অধ্যক্ষ বশির আহমেদ সহ‌ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অতঃপর উক্ত কর্মী সমাবেশ ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানটি আলোচনা ও দোয়া মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031