পাঁচবিবিতে বেড়েছে আলুর চাষ

মোঃ মাফিজুল ইসলাম  ; দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণে সার বীজ প্রণোদনা দেয়া হলেও যথাযথ তদারকির অভাব, ন্যায্য মুল্যের অপ্রাপ্যতা ও আলুর মুল্য বৃদ্ধির করনে গত বারের তুলনায় এবার সরিষার চাষ কমেছে ২ হাজার ৬৩২ হেক্টর জমি । অন্য দিকে আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৯৯৫ হেক্টর জমি ।

কৃষকরা বলছেন গত কয়েক বছর ধরে বাজারে সরিষার নায্য মূল্য না পাওয়াই এবং আলুর চাহিদা বৃদ্ধি পাওয়াই আলু চাষের দিকে ঝুঁকে পড়েছেন তারা। এ কারণে উপজেলায় সরিষা আবাদ কমে গিয়ে, বেড়েছে আলুর আবাদ ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত বছর সরিষা আবাদ হয়েছিল ৮ হাজার ৩৬৯ হেক্টর জমিতে। এবার তা কমিয়ে চাষাবাদ হয়েছে ৫ হাজার ৭৩২ হেক্টর জমিতে। অপর দিকে একই মৌসুমে আলু রোপন করা হয়েছিল ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে আলু রোপন হয়েছে ৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৯৯৫ হেক্টর জমি বেশি।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আলুর দাম বেশি হওয়ায় অনেকেই সরিষার চাষ বাদ দিয়ে আলু চাষে মন দিয়েছেন। এ ছাড়া সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার তারা ভালো
ফলন পাবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031