কালিয়াকৈরে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

শাকিল হোসেন  : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৭ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভার সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কর্মী সভা প্রস্তুতি কমিটির আহবায়ক রেজভী আহমেদ দুলাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক ও ভারপ্রাপ সাধারণ সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মোঃ হুমায়ুন কবির খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি মোখলেছুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি হযরত আলী মিলন, গাজীপুর জেলা বিএনপির সদস্য খন্দকার পাভেলুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ সাহাবুল্লাহ,।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031