কালিহাতীতে স্মার্ট কার্ড বিতরণ: নাগরিকদের মধ্যে উদ্দীপনা

শুভ্র মজুমদার : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নাগরিকদের মাঝে জাতীয় পরিচয়পত্রের (স্মার্ট কার্ড) বিতরণ সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারি (শুক্রবার) কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৩, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়।

সকাল থেকেই কার্ড গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। যথাযথ যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়।টাঙ্গাইল জেলার স্মার্ট কার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন বলেন, “এ পর্যন্ত কালিহাতী পৌরসভাসহ পাঁচটি ইউনিয়নে প্রায় এক লক্ষ বিশ হাজার নাগরিকের স্মার্ট কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিতরণ নিশ্চিত করতে বায়োমেট্রিক যাচাইসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”স্মার্ট কার্ড গ্রহণ করা নাগরিকরা জানান, আধুনিক এই পরিচয়পত্র হাতে পেয়ে তারা সন্তুষ্ট। এটি শুধু পরিচয়ের মাধ্যম নয়, বরং সরকারি বিভিন্ন সুবিধা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে কালিহাতী পৌরসভার অন্যান্য ওয়ার্ডের বাসিন্দাদের মাঝেও স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031