মাগুরার মহম্মদপুরে যুবদল নেতা নয়নের ঢেউটিন বিতরণ

তৌহিদ,সহসম্পাদক :মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল এলাকায় দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।নতুন আলোয় ঘর বাঁধী,সম্প্রতির গল্প লিখি এই শ্লোগানকে সামনে রেখে পাড়ুয়ারকুল গ্রামে উপস্থিত হয়ে তিনি এই ঢেউটিন বিতরণ করেন।টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা রবিউল ইসলাম

।এ সময় মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতিগোলাম আজম সাবু,  সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু,  সাবেক সদস্য সচিব মো: আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহবায়ক ইউনুস আলী সরদার, সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল, সাবেক যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান এবং মহম্মদপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ঢেউটিন বিতরণ কালে ও শেষে রবিউল ইসলাম নয়ন সকল ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নেন এবং তাদেরকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031