সখীপুরে মুদি ব্যবসায়ীকে লেবু বাগানে জবাই করে হ*ত্যা

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,; সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম(৪৫) নামের এক মুদি ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার(২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকচকিয়া শ্রীপুর হাসনগন্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সালাম মিয়া ওই এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদি দোকান চালাতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে তিনি তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পরে তিনি বাড়ি না আসায় তার স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন বৃহস্পতিবার সকালে বাড়ির দক্ষিণ পার্শ্বে ২০০ মিটার দূরে একটি লেবুর বাগানে তার জবাই করা লাশ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।
নিহতের স্ত্রী বাছাতন বেগম বলেন, আমার স্বামী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি না ফেরায় আমরা তাকে সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও পাইনি। পরদিন সকালে আমাদের লেবুবাগানে তার জবাই করা লাশ পাওয়া যায়। নিহতের মেয়ে ফাতেমা আক্তার বলেন, আমার জানামতে বাবার কোনো শত্রু ছিল না। কে বা কারা আমার সহজ-সরল বাবাটাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমি তাদের বিচার চাই। স্থানীয় চেয়ারম্যান, দুলাল হোসেন দুলাল বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,আশা করি প্রশাসন তদন্ত সাপেক্ষে রিপোর্ট দেবেন। সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।খুব শীঘ্রই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031