সখীপুরে অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,;টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২১জানুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তার নির্দেশনায় সহকারী বনসংরক্ষক মো:আবু সালেহের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। এসময় সখীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামা সহকারী কমিশনার (ভূমি), সেনা ও পুলিশসহ বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এ অভিযানে বহেড়াতলী রেঞ্জের কচুয়া বিটের আওতায় ৬টি করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়াও আরো কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাখা বনবিভাগের ১৫২ টুকরা শাল গজারি জব্দ করা হয়। এ বিষয়ে টাঙ্গাইল বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ড.আবু নাসের মহসিন হোসেন জানান,অবৈধ করাতকল বন্ধে এরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031