
তৌহিদ, ; বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগীতায় বিশ্ব সাহিত্য কেন্দ্র ও মাগুরা জেলা প্রশাসনের যৌথ বাস্তবায়নে মাগুরাতে চলছে ভ্রাম্যমাণ বই মেলা। এসে দেশ বদলাই পৃথিবী বদলাই এই উক্তিকে সামনে রেখে ১৮ জানুয়ারী মাগুরার নোমানী ময়দানে এই ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। মেলাটি আগামী ২২ জানুয়ারী শেষ হবে। মেলার চতুর্থ দিন ২১ জানুয়ারী বই পড়ুয়াদের মেলায় ভীড় করতে দেখা যায়।মেলায় বেশীরভাগই তরুন-তরুনী শিক্ষার্থীদের আগমন লক্ষ করা যায়।এছাড়া ছোট ছোট শিক্ষার্থীরা তাদের মা বাবার সাথে আসে এবং বিভিন্ন ধরনের বই ক্রয় করে।বেশীরভাগ দর্শনার্থী মেলার সময় আরো বাড়ানোর পক্ষে মতামত প্রকাশ করেন।তারা বলেন এধরণের আয়োজন বেশীবেশী হলে ছেলেমেয়েরা বইয়ের প্রতি আরো বেশী মনোযোগী হবে।মেলার কার্যক্রম প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ৯ পর্যন্ত চলে।
ভিউ: ২৪৬










