মো. শাহীন আলম, ;
"এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই, সুস্থ দেহে সুন্দর মন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার এর সভাপতিত্বে সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে (২১, ২২, ২৩ জানুয়ারি ২৫) তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুপ নারায়ণ তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও দেশ-প্রবাস সভাপতি নূরুল হক সহ বিদ্যালয়ের অভিভাবক সদস্য খন্দকার শহিদুল ইসলাম প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, মো: সংগ্রাম হোসেন, জালাল উদ্দীন ফারুকী, শহিদুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ । উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। ১ম দিনের খেলায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।