জয়পুরহাট পাঁচবিবিতে শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ।

মোঃ আল-আমিন : জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি উপজেলার মাওলানা ভাষানী উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞানের শিক্ষক, সাজেউল ইসলাম সাজুর বিরুদ্ধে। অভিযোগ করেছেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রের পিতা। অভিযোগে বলেন, বিদ্যালয়ের শিক্ষক সাজেউল ইসলাম সাজু গত ১১ ডিসেম্বর সন্ধায় আমার ছেলেকে আমার বাড়ি পার্শে ডেকে নিয়ে গিয়ে দুই হাত দিয়ে জড়ায়ে ধরে ও গালে কামড় এবং তার গোপনাঙ্গে হাত দেয়। এরপর থেকে ছেলেকে অন্য মনস্ক দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে, সে আমাকে এই কথা গুলো জানায়, তার গালে কামড়ের লাল গোলাকার চিহ্নের দাগ দেখতে পাই। তাকে মানসিক ভাবে বিপর্যস্ত দেখি। এ বিষয়ে বিচার চেয়ে ছাত্রের বাবা গত ১২ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তের জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা। গতকাল সকালে সরজমিনে তদন্তের জন্য বিদ্যালয়ে যান তদন্ত দলের প্রধান, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজেস প্রসাদ রায় ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুর রহমান প্রধান। এ বিষয়ে ছাত্রের পিতা সাংবাদিকদের জানান, এই শিক্ষক আমার ছেলেসহ বিদ্যালয়ের আরো অনেক ছাত্রের সঙ্গে একই আচরণ করেছে বলে অভিযোগ আছে। সাজুর এরূপ আচরণ আমার নিকট বলাৎকারের চেষ্টা বলে মনে হয়েছে। আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। অভিযোগের বিষয়ে শিক্ষক সাজেউল ইসলাম সাজু সঙ্গে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকের এরূপ আচরণে আমরা লজ্জিত। তদন্ত দলের নিকট জানতে চাইলে তারা বলেন, আমরা ইতিপূর্বে বাদী বিবাদীর জবানবন্দি নিয়েছি, আজ বিদ্যালয়ে এসে সরজমিনে তদন্ত করছি এরপর প্রতিবেদন প্রদান করা হবে। প্রতিবেদনের আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031