শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ বুকে ধারণ করে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত পটিয়া গড়তে ঐক্যবদ্ধ থাকতে হবে-সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল

মোঃহাসানুর ; চট্টগ্রাম-১২ পটিয়ার একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য,সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জননেতা আলহাজ্ব গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল বলতেছেন- আমাদের প্রয়াত নেতা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ক্ষমতা গ্রহনের পর সারাদেশকে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি বন্ধ করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলে ছিলেন। ঠিক তেমন বর্তমানে দেশের এই গুরুত্বপূর্ণ মূহুর্তে যারা দলের নাম বিক্রি করে সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি দখলবাজি করতেছে তাদের কবল থেকে ঐতিহ্যবাহী পটিয়াকে রক্ষা করে, পটিয়ার আগের সুনাম ফিরিয়ে আনতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনাব শাহজাহান জুয়েল আজ ১৯জানুয়ারী-২৫ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠনের উদ্দেগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভাও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে এসব কথা বলেন।
পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এয়াকুবদন্ডী গ্রামের সাবেক এমপি গাজী শাহজাহান জুয়েল এর গ্রামের বাড়ীর সামনে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করেন সাবেক পটিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল জলিল।
প্রধান বক্তা ছিলেন সাবেক দক্ষিণ জেলা যুবদল সভাপতি বদরুল খায়ের চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবদুল মোনাফ, দক্ষিণ জেলা শ্রমিকদলের সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শফিকুর ইসলাম,সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ জসিম উদ্দীন,পৌরসভা বিএনপির নেতা মোঃ জাহেদুল হক,পৌরসভা যুবদল নেতা ইদ্রিস পানু, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি ইসমাইল চৌধুরী, বিএনপির নেতাও সিডিএ সদস্য নজরুল ইসলাম, সাবেক যুবদল সভাপতি ফজলুল কাদের, সাবেক সেক্রেটারি মোঃ শফিকুর ইসলাম,সাবেক ছাত্রদল নেতা মিসকাত,সাবেক ছাত্রনেতা শফিউল আজম,গাজী মোঃ মনির,আবদুল বারেক,আনোয়ার হোসেন মিয়া,আবদুল করিম,সালাম ফারুকী প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা,দেশনেত্রী বেগম খালেদাজিয়া’রোগমুক্তি কামনা,দেশনায়ক তারেক রহমানের সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031