মৌলভীবাজারে অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মোহাম্মদ রায়হান,;মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ১৯ জানুয়ারি) সকালে সাইফুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যাগে ও অবসরপ্রাপ্ত শিশু বিষায়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার কে এইচ এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ,সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন,শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন,রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা,জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাজহারুল মজিদ প্রমুখ। উদ্বোধনী খেলায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তন বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খেলায় আটটি দল অংশ গ্রহণ করছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031