ফকিরহাটে পেশাদার তিন গরু চোর আটক, ৪টি গরু উদ্ধার

তরিকুল মোল্লা ;বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে পেশাদার গরু চোর সিন্ডিকেটের তিন গরু চোরকে আটক করেছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ৪টি গরু উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৮ জানুয়ারি) বিকালে উপজেলার ফলতিতা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের ওই তিন সদস্যকে আটক করে পুলিশ।আটককৃতরা হলেন-ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার মৃত নুর মোহম্মদের ছেলে আ. ছালাম (৪৫), মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার জাফর আলী মীরের ছেলে হুমায়ন মীর (৫০) ও একই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে বিল্লাল আরাফাত (৪০)।

রবিবার (১৯ জানুয়ারি) ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিক রেজা বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গরু চোর সিন্ডিকেটের ওই তিন চোরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, সম্প্রতি ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটছে। যে কারণে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রাখে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফলতিতা এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার তিন গরু চোরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মোল্লাহাট এলাকা থেকে ৪টি গরু উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, প্রকৃত গরুর মালিকদের কাছে গরুগুলো হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির অধিক গরু চুরির মামলা রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031