শ্যামনগরে গাবুরায় জামায়াত নেতা মশিউর মেম্বারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আল-হুদা মালী   : শ্যামনগর উপজেলার কৃষক লীগের সভাপতি মঞ্জুর এলাই খোকনের জমি দখলের অভিযোগ উঠেছে। শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নের জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মশিউর রহমান (ইয়াছিন) মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক দপ্তরে অভিযোগ করেও কোনো ফল পাননি ওই কৃষক লীগের নেতা। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। তবে জামায়াতের ওই নেতার দাবি, জমিটি তার পিতামহ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালে গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের বাসিন্দা মৃত্যু খতিব গাজীর ছেলে রেজাউল (৬০) মৎস্য মাছ চাষের জন্য ৫ একর ৩৩ শতক জমি মঞ্জুর এলাহী খোকনের কাজ থেকে লিজ নিয়েছেন। জমিটি সেই সময় থেকে তিনি মৎস্য চিংড়ি চাষ করে আসতেছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পরই জমিটি দখলের চেষ্টা চালান গাবুরা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মশিউর রহমান (ইয়াছিন)মেম্বার । গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিষেধাজ্ঞা অমান্য করে মৎস চিংড়ি চাষ করার জন্য নতুন রাস্তা করছে।

শ্যামনগর উপজেলার কৃষক লীগের সভাপতি মঞ্জুর এলাহী খোকন বলেন, গাবুরা পার্শ্বেমারি মৌজার বি,আর,এস খতিয়ান নং ৪২৮, এস,এ খতিয়ান ১/২৮ দাগ নং ৯১৭, ৩৩৮০ জমির পরিমান ৫ একর ৩৩ শতক। জমির কাগজপত্র সঠিক থাকার পরও জামায়াতের প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমার জমি দখল করে নিচ্ছেন মশিউর রহমান ইয়াসিন। সর্বশেষ গত বৃহস্পতিবার ওই জমিতে রাস্তা দিয়েছে তার লোকজন। আমি এ ঘটনার ন্যায়বিচার চাই।

গাবুরা ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মশিউর রহমান ইয়াসিন দাবি করেন, ওই জমিটি আমার পিতামহ সম্পত্তি। তিনি আরো বলেন, এস ,এ খতিয়ান ৯১৭ দাগে জমি ১৫ একর ৮৬ এতে ৬ একর ৬৫ খাস খতিয়ান হয়ে যায়। সরকার বাহাদুর কাজ থেকে আইনগতভাবে ডিসিআর প্রাপ্ত হয়েছে আমাদের। সেখান থেকে আমরা জমিটি ভোগ দখল করে আসছি। এমন অবস্থায় বাদীগন জাল জালাতি করে মালিক দাবি করছেন তারা। এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি,এম মাছুদুর আলম বলেন, ঘটনাটি আমি শুনেছি। গত বৃহস্পতিবার সকালে মৎস্য চিংড়ি চাষ ওই জমিতে নতুন করে রাস্তা দিচ্ছে মশিউর রহমান ইয়াসিন এর লোকজন। খবর পেয়ে আমি ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছিলাম কাজটি বন্ধ করার জন্য। দুপুরের সময় আবার শুনলাম তারা কাজটা বন্ধ করি নাই রাস্তা দিয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি নোটিশ পাঠানো হয়েছিল। তাদের কাগজপত্র নিয়ে পরিষদে আসতে হয় দুই পক্ষের কাগজ পত্র সঠিকভাবে নির্ণয় করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031