আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

মোঃ মনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শারমীন গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানার চাকরিচ্যুত শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল ১০টা থেকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সম্প্রতি মালিকপক্ষের ছেলের বিয়ে উপলক্ষে শ্রমিকদের জন্য খাওয়া-দাওয়ার আয়োজনকে কেন্দ্র করে কারখানার ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে মালিকপক্ষ বাংলাদেশ শ্রম আইনের ২৩ ধারায় বেশকিছু শ্রমিককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং পরে তদন্ত করে যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তাদের চাকুরিচ্যুত করে। চাকরিচ্যুত শ্রমিকের সংখ্যা প্রায় ৪৩০ জন।’ তিনি জানান, ‘মূলত এসব শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। এ বিষয়ে ইতোমধ্যে বিজিএমইএয়ে সব পক্ষের মধ্যে আলোচনা চলছে। আশা করছি, শীঘ্রই সমাধান চলে আসবে। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। যান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘সম্প্রতি হামীম গ্রুপের মালিকের ছেলের বিয়ে উপলক্ষে শ্রমিকদের দাওয়াত দেওয়া হয়। তবে শারমীন গ্রুপের শ্রমিকরা অভিযোগ জানান, দাওয়াত দিয়ে হামীম গ্রুপের শ্রমিকদের ভালোভাবে আপ্যায়ন করা হলেও তাদের গ্রুপের শ্রমিকদের আপ্যায়নে ত্রুটি ছিল। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভাংচুরের অভিযোগও শোনা গেছে। এরপর থেকে শ্রমিকরা কারখানায় কাজও বন্ধ রেখেছিলেন।’ এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, ‘ছাঁটাই করা শ্রমিকদের পাওনার দাবির বিষয়টি নিয়ে রবিবার (১২ জানুয়ারি) ত্রিপক্ষীয় বৈঠক হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, পাওনাদি পরিশোধে রাজি নয় মালিকপক্ষ। তাই গতকাল (রবিবার) কোনো সমাধান হয়নি। তাই শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। আজ (সোমবার) আবারও শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ, পুলিশ ও বিজিএমইএয়ের আলোচনা চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031