আলমডাঙ্গা উপজেলা জাময়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সভা রবিবার ১২ জানুয়ারী বিকেল তিনটার সময় আল আমিন সোসাইটি হাফিজিয়া মাদরাসায় উপজেলা আমীর মোঃ শফিউল আলম বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিভিন্ন ইউনিয়নের রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে শাখার মান আরো বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এর জন্য ব্যক্তিগত যোগাযোগ করার নির্দেশনা করেন। তিনি আরো বলেন যে পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামি দাওয়াত এখনও পৌছায়নি সেখানে দাওয়াতি ইউনিটের কাজ বৃদ্ধির মাধ্যমে সংগঠন প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। আগামী ১৭ জানুয়ারী আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষে সকল ধরনের গাড়ি-যানবাহন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য অনুরোধ করেন ।সভাটি উপস্থাপনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, সহকারি সেক্রেটারি বিলাল হোসাইন ও তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন শাখার সকল দায়িত্বশীল উপস্থিত ছিলেন। এই সময় ডাউকী ইউনিয়নের কাজের মান পর্যালোচনা করে আমির সজিবুর রহমানের হাতে উপহার তুলে দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031