ইসলামপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জামালপুরের ইসলামপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৮জানুয়ারি) বাদ মাগরিব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ আবির আহম্মেদ বিপুল মাস্টার। তিনি বলেন কেউ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন জনরোষে পড়ে, জনগণের ক্রোধ, আক্রোশ ও ঘৃণা নিয়ে।
আর কেউ দেশ ছাড়েন জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ভালোবাসা ও দোয়া নিয়ে। মহান সৃষ্টিকর্তার কি কুদরতি খেলা, মা সমতূল্য প্রাণাধিক প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, নির্বাচন করবেন, প্রধানমন্ত্রী হবেন দেশের হাল ধরবেন ইনশাআল্লাহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব বাবলু সর্দার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান, মোঃ শাজাহান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন,
সাপধরি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সাদমান সাকিব রিফত, ইসলামপুর কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ মিঠুন, ইসলামপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাকবির খানসহ আরো অনেকে।বক্তারা মহান আল্লাহ তায়ালা নিকট সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি সদয় হোন হেফাজত করুন, সকল বালামুসিবত থেকে রক্ষা করুন। বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে এসে জনগণের কল্যাণে যেন কাজ করতে পারে এই দোয়া করেন। মহান আল্লাহ পাক তাকে মাফ করুন তাকে দ্রুত সুস্থতা দান করুন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031