আলমডাঙ্গার কামালপুরে আলাউদ্দিন আহম্মেদ পাঠাগার ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ৪ টার সময় আলাউদ্দিন আহমেদ পাঠাগারের অফিস চত্তরে কম্বল বিতরনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন আহম্মেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্য পরিষদের সভাপতি অবঃ প্রধান শিক্ষক ওমর আলী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খ,হামিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি,কবি ও শিক্ষক এম. জামিরুল ইসলাম খান,সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার,সাহিত্য পরিষদের সদস্য আব্দুল খালেক,কবি অহর আলী প্রমুখ।