ব্রেকিং নিউজ
আলমডাঙ্গায় চার দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।

সারাদেশে ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে আলমডাঙ্গায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। (বুধবার) আলমডাঙ্গা উপজেলা পরিষদের সামনে এরশাদ মঞ্চে  এই বইমেলার উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সিনিয়র সাংবাদিক ও স্বয়ম্ভর লাইব্রেরির সভাপতি এনামুল হক,হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান, বিশ্বসাহিত্য কেন্দ্রের স্বেচ্ছাসেবক রাকিব মাহমুদ প্রমূখ। ৮ জানুয়ারি বুধবার শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১১ জানুয়ারি শনিবার পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মেটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন।

সর্বশেষ খবর