★যুবঅধিকার পরিষদের পক্ষ থেকে কম্বোল বিতরণ ★

বুধবার,৮জানুয়ারী বিকাল ৩:০০ টায় ভিপি নূরুল হক নূর এর সরকারি রেজিস্ট্রেশনকৃত ৫১ তম দল যার প্রতীক ট্রাক মার্কা।গনঅধিকার পরিষদের অঙ্গসংগঠন “যুব অধিকার পরিষদ” এর বগুড়া সদর উপজেলা লাহেরি পাড়া ইউনিয়নের স্থানীয় মাদ্রাসা মাঠে কম্বল বিতরণ করা হয়।বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ইসরাফিল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের বগুড়া জেলার সম্মানিত সভাপতি মো: লবলু হাসান সুমন।প্রধান অতিথি যুব অধিকার পরিষদের বগুড়া জেলার সম্মানিত সভাপতি মো: লবলু হাসান সুমন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে গণ অধিকার পরিষদ বাংলাদেশের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে,ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে গরিব অসহায় মানুষের পাশেই থাকবে।আমাদের এই পথ চলায় সকলের দোয়া ও সহযোগিতা একান্তকাম্য।বগুড়া সদর উপজেলার সভাপতি মোঃ ইসরাফিল আলম বক্তব্যে বলেন, গণমানুষের দল গণঅধিকার পরিষদ।জনগণের অধিকার নিয়ে সংগ্রাম করে যাচ্ছে যুব অধিকার পরিষদ।যুব অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করার জন্য সবাইকে আহ্বান জানাই।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলার সহ-সভাপতি মমিনুর রহমান,সহ-সভাপতি মো: মিজানুর রহমান,বগুড়া সদর উপজেলার সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান,সহ দপ্তর সম্পাদক অনন্ত হোসেন নিরব,শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আবু সাইদ, যুবনেতা,মোঃ তাজুল ইসলাম, মো:মোর্শেদ মিল্টন,সরকারি আজিজুল হক কলেজ এর ছাত্রনেতা আফ্রীদি,মাফি,সাজিদ সহ আরো অনেকে।বগুড়া সদর উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গনঅধিকার পরিষদ এর একত্রে কম্বল বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ করে ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031