ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সম্পাদক মাহফুজ

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহফুজ ইকবাল।কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি প্রকাশ করা হয়।কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুজন শিকদার ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মঞ্জুরুল হক সৌরভ।এছাড়া ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি হিসেবে পাভেল মোল্লা ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শফিকুল ইসলাম নিরব। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ঠান্ডু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাসিম হোসেন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. শাহরুখ হোসেন।উল্লেখ্য, উক্ত কমিটিরসমূহকে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031