আগামী ১৭ই জানুয়ারি, আমিরে জামায়াতের আগমন উপলক্ষে, আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এক পথসভার আয়োজন করা হয়।
গতকাল বিকেল ৪টার সময় উক্ত পথসভাটি আলমডাঙ্গা দারুস সালাম থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর আলমডাঙ্গা আল তায়েবার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।
উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাড: মাসুদ পারভেজ রাসেল, সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সংগ্রামী আমির প্রভাষক শফিউল আলম বকুল। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কর্ম পরিষদ সদস্য জনাব আলতাফ হোসেন, মোঃ দারুস সালাম, পৌর জামাতের আমির মোঃ মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মামুন রেজা সহ জামায়াতের আরো অন্যান্য নেতৃবৃন্দ।