কালিয়াকৈরে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত তিন, আহত এক

কাজী আহসানুল হাবিব : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাঞ্চনপুর এলাকায় ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন মিয়া নামে আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নয়ানগর এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়, সুত্রাপুর এলাকার মৃত বাসুদেব দাসের ছেলে সুদেব দাস, বড়গোবিন্দপুর এলাকার অটোচালক করিম মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, জৈনা বাজার থেকে কালিয়াকৈরের উদ্দেশ্যে ছেড়ে আসা অটোরিক্সাটি মেদি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে, ইট বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
অটো রিক্সা যাত্রী অয়ন রায় ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর অবস্থায় বাকি তিনজনকে টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার অটোচালক করিম মিয়া ও সুদেব রায়কে মৃত ঘোষণা করেন ও রিপন মিয়ার অবস্থা আশঙ্কা জনক থাকায় ফজিলাতুন্নেসা হাসপাতালে রেফার করা হয়।
কালিয়াকৈর থানার এস আই মোঃ জাহিদ হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করি এবং জানতে পারি হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা গেছে ও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে,থানা প্রশাসন সুত্রে যানা যায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031