পাঁচবিবিতে ৪৬ তম ছত্রদলের প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে র‍্যালি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ আল-আমিন : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে পাঁচবিবি উপজেলা ছাত্রদল। জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষা,ঐক্য,প্রগতি এই শ্লোগান সামনে রেখে ৪৬ তম ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪ ঘটিকার সময় পাঁচবিবি উপজেলার গরুহাটিতে পাঁচবিবি উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ ফয়সাল হোসেন আপেলের সভাপতিত্বে পায়রা ও বেলুন উড়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা ছাত্র দলের সভাপতি জনাব মোঃ মামুনূর রশিদ মামুন প্রধান।

মোঃ রাব্বিউল ইসলাম রকি সাবেক আহ্বায়ক পৌর ছাত্রদল, মোঃ আরিফুল ইসলাম নয়ন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর ছাত্রদল, মোঃ ইমানুর রহমান আহ্বায়ক মহিপুর হাজী মহাসিন সরকারি কলেজ শাখার সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন,জনাব মোঃ গোলজার হোসেন আহ্বায়ক, জেলা বিএনপি জয়পুরহাট। আরো বক্তব্য রাখেন,জনাব মোঃ মাসুদ রানা প্রধান সিনিয়র যুগ্ম আহবায়ক,জেলা বিএনপি,জয়পুরহাট ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম সভাপতি পাঁচবিবি উপজেলা বিএনপি।
জনাব আলহাজ্ব মোঃ আবু হাসনাত মন্ডল হেলাল
আহব্বায়ক পৌর বিএনপি, পাঁচবিবি। জনাব আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু
সহ- সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তি যোদ্ধাদল কেন্দ্রীয় কমিটি। মোঃ আব্দুল হান্নান চৌধুরী সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ মঞ্জুরুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, মোঃ জিয়াউল ফেরদৌস রাইট
যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি পাঁচবিবি, বিশেষ বক্তার বক্তব্য রাখেন আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল,মোঃ আবু তাহের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদল, পাঁচবিবি,মোঃ জনাবুর রহমান জনি সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদল, পাঁচবিবি, জয়পুরহাটসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031