মাগুরায় অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো মাগুরা রিপোর্টার্স ইউনিটি।

তৌহিদ : মাগুরা রিপোর্টার্স ইউনিটি তাদের শীতকালীন কাজের অংশ হিসাবে অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
মঙ্গলবার ৩১ ডিসেম্বর বছরের শেষ দিবসে মাগুরা ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সকাল ১০ টায় এই শীতবস্ত্র বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়।মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খাঁন,বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এম বি বাকের, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান আমিনুর রহমান পিকুল, হেফাজতে ইসলামি বাংলাদেশের মাগুরা জেলা শাখার আমীর মাওলানা কাজী জাবের বীন মহসীন,গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী বলেন,রিপোর্টার্স ইউনিটি শুধু সাংবাদিকদের সংগঠন নয়,এটি একটি সামাজিক আন্দোলনের নামও বটে।সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা প্রতি বছর শীত মৌসুমে অসহায় শীতার্তদের মাঝে ধারাবাহিক ভাবে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় আজ মাগুরা সদর উপজেলায় আমরা প্রথম ধাপে ছিন্নমূল ১৫০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।পর্যায়ক্রমে জেলার বাকি তিন উপজেলাগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সহসভাপতি বিকাশ বাছাড়, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নয়ন, দপ্তর সম্পাদক মোঃ শাহিন, শিমুল, সাজিদ,রাজিব,রশীদ,তাসিন,আল-আমীন, রাশেদ রেজা,আব্বাস,মাসুদ,কামাল,নাজমুজজহির,মাহিন,লিমন সহ আরো অনেকে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031